দক্ষিণ সুরমায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ PM

দক্ষিণ সুরমায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ০২:৫৩:০৬ PM

দক্ষিণ সুরমায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


দক্ষিণ সুরমার মোগলাবাজার থানা পুলিশ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। নিহত রুমা পাল (৩৭) মোগলাবাজার থানাধীন শিববাড়ি কৃষ্ণানপুর  গ্রামের রঞ্জিত পালের স্ত্রী।

বৃহস্পতিবার সকালে মোগগলাবাজার থানাধীন কিষানপুর গোটাটিকর শিববাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রুমা পাল (৩৭) নামের ওই গৃহবধূ নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি পরিবারের অন্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুতি শেষে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠায়। 

মোগলাবাজার থানার ওসি মনির হোসেন, রুমা পাল নামের এক গৃহবধূ আত্মত্যা করেছেন বলে পুলিশ খবর পেয়ে ওসমানী হাসপাতালে যায়। লাশ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই সাথে পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছে। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর