মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।
শনিবার রাতের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। রাত ১২টার আগে থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নামে।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিভাগীয় কমিশনার, প্রশাসক সিলেট সিটি কর্পোরেশন, ডিআইজি সিলেট রেঞ্জ, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন সিলেট, অধিনায়ক ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, জেলা পরিষদ সিলেট, পুলিশ সুপার সিলেট, আঞ্চলিক তথ্য অফিস সিলেট, সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেট জেলা ও মহানগর বিএনপি ল, এনসিপি উপ মহা পরিচালক আনসার ভিডিপি, আনসার-ভিডিপি জেলা কমান্ডেন্ট, খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট বন বিভাগ, খাদ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এরিপোর্ট লেখা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন অব্যাহত ছিলো।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








