রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

জৈন্তাপুর পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১২:৪৪:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুর পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু


সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলাধীন মোকামপুঞ্জি এলাকায় ডিআই পিকআপ গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর পুত্র ফয়সাল রেজা (২৫) ও মোকামবাড়ি গ্রামের মো: আলা উদ্দিনের পুত্র সৈয়দ শিহাব আহমদ (২৪)।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। স্থানীদের সহযোগিতায় আহতের উদ্বার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে গুরুত্বর আহত ফয়সল ও পাবেল কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল রেজার মৃত্যু হয় এবং  জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিহাব আহমদের মৃত্যু হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর