শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৬ PM

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০৬:১৯:৪৪ AM

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকসহ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি পল্লব হোম দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন, উপজেলা মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মছকুদ আলী মেম্বার, মোঃ সিপন মিয়া এবং সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর।  

অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। পরে, বিদ্যালয়ের বিদায়ী সিনিয়র সহকারী (হিন্দু ধর্ম) শিক্ষক সজল বরণ ব্রাক্ষচারীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্রী রিয়া আক্তার, গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রাপ্তি দেবনাথ এবং এসএসসি-২০২৫ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে প্রীতি অঞ্জলী পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী নেহেরুন্নেছা জেরিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন অনু পূর্ণা রাণী শীল।

শেষে, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, যার আয়োজন করেন মীর ইখলাছুর রহমান।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর