দোয়ারাবাজারে সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ লাঞ্ছিত
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫১ AM

দোয়ারাবাজারে সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ লাঞ্ছিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৭:৪২:৫১ AM

দোয়ারাবাজারে সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ লাঞ্ছিত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন রশীদ লাঞ্ছিত হয়েছেন। বুধবার সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের থানার সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ মোটরসাইকেল যোগে থানার সামনে উৎস রেষ্টুরেন্টের কাছে আসলে কয়েকজনের সঙ্গে বাকবিতন্ডা করতে দেখা যায়। কিছু বুঝে উঠার আগেই এক যুবক আগ বাড়িয়ে চেয়ারম্যানের গালে চড়থাপ্পড় লাগাতে থাকে। এসময় স্থানীয় জনতা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নামপ্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বিএনপি নামধারী আ'লীগের একজন দোসর। কয়েক বছর আগে তাকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এসব কারণেই আজকের এই পরিস্থিতি।

ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেছেন, বিষয়টি মীমাংসার জন্য মুরব্বিা আমার কাছে এসেছেন। এ নিয়ে আপাতত আইনী প্রক্রিয়ায় যাচ্ছি না। সংবাদ প্রকাশের প্রয়োজন নেই।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেছেন, আমি হবিগঞ্জ আছি। সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ কে উপজেলা ছাত্রদলের এক নেতা মারধর করেছেন বলে শুনেছি। বিষয়টি আগের কোনো জেরে সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর