বালাগঞ্জে ডেভিল হান্টের অভিযানে আটক ২
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১১ PM

বালাগঞ্জে ডেভিল হান্টের অভিযানে আটক ২

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৫ ১১:১৭:৪২ AM

বালাগঞ্জে ডেভিল হান্টের অভিযানে আটক ২


বালাগঞ্জে ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের ১ নেতা ও ছাত্রলীগের ১ নেতাকে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ।  আটককৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বালাগঞ্জ  ইউপিরর সাবেক চেয়ারম্যান এম এ মতিন ও সাবেক ছাত্রলীগ কর্মী বিভাষ চক্রবর্তী রনি।

মঙ্গলবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

উল্লেখ, এম এ মতিন বালাগঞ্জ থানার একাধিক মামলার আসামি এবং ২০২২ সালে বালাগঞ্জের কাশিপুর ব্রীজের পাশের নিরীহ মাদরাসা ছাত্রদের উপর নির্বিচারে হামলার নেতৃত্ব দিয়েছিলেন।  হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপকভাবে ছড়িয়ে পড়ে ফলে সর্বত্র নিন্দার ঝড় উঠে।

বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভুইয়া আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের দুইজনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর