ফ্যাসিস্ট আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : আরিফুল হক চৌধুরী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪৮ PM

ফ্যাসিস্ট আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ১০:১৮:২৬ AM

ফ্যাসিস্ট আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : আরিফুল হক চৌধুরী


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিগত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ভর্তি, পাঠ্যপুস্তক, শিক্ষক নিয়োগ ও বিদ্যালয় কমিটি থেকে সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ করেছে। শিক্ষার্থীদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দিয়েছে। তারা একটি বিশেষ দেশের প্রেসক্রিপশনে জাতিকে মেধাশূণ্য করার মিশনে নেমেছিল। দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শামীম আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষিকা হোসনে আরা জেবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, l চেয়ারম্যান ৮নং মোগলাবাজার ইউপি ফখরুল ইসলাম শায়েস্তা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব আতাউর রহমান আতা, সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালযের সাবেক সভাপতি মো: নাজমুল ইসলাম, ট্রাস্ট হাজী মো রাজা চৌ: ওয়েলফেয়ারট্রাস্ট সদস্য হাবিবুর রহমান চৌধুরী, লতিফা শফি চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দেলোয়ার হোসেন জোয়ারদার, জামান মিয়া, মুন্না আহমদ চৌধুরী, মো: ছাব্বির আহমদ, ফয়জুর রহমান বিল্লাল, মো: ইসলাম উদ্দিন, মো: আলম নেওয়াজ, মো: জামান আহমদ, রন্টু রঞ্জন রায়, নিরঞ্জন কুমার সরকার, হোসনেয়ারা জেমি, মো: আব্দুল ওয়াহেদ, রনি আহমদ, মিলাদ আহমদ, অধির চন্দ্র দাস, পপি রানী দে, নমিতা রানী পাল, সৌরভ ধর, মো: সামসুজ্জামান, রেজাউল হক, মো: নুরুল ইসলাম, রুহুল ইসলাম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়।

সভাপতির বক্তব্যে মো. শামীম আহমদ বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে সারাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই বিদ্যালয়টিকেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয়ে রুপান্তর করতে চাই।

জাতীয় সংগীতের ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার আহমদ সুরমান, গীতা পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষন পাল সুপ্ত, নাতে রাসুল (স.) পরিবেশন করেন ইমাদ উদ্দিন, দেশাত্মবোধক গান পরিবেশ করেন শিক্ষার্থী শুভা বেগম ও অনন্যা পাল, এর পর নিত্য পরিবেশ করেন বিদ্যালয়ে শিক্ষার্থী জুনায়েদ হোসেন, দলীয় নিত্য পরিবেশন করেন ১০ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ, দলীয় অভিনয় করেন জুনায়েদ ও তার দল।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। এবং বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর