দোয়ারাবাজারে এফআইভিডিবি-র উদ্যোগে কীটসহ স্বাস্থ্যসামগ্রী বিতরণ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:২৪ PM

দোয়ারাবাজারে এফআইভিডিবি-র উদ্যোগে কীটসহ স্বাস্থ্যসামগ্রী বিতরণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০১:৩৮:২৭ AM

দোয়ারাবাজারে এফআইভিডিবি-র উদ্যোগে কীটসহ স্বাস্থ্যসামগ্রী বিতরণ


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে এনজিও সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-র উদ্যোগে এমএইচএম কীটসহ স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে এফআইভিডিবি'র বোগলাবাজার ইউনিয়নের ৪২১ জন উপকারভোগীর মধ্যে এসব স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য গত কয়েক মাস পূর্বে ৪৭৫ জনকে ২ ধাপে ৪৫০০ টাকা করে দুইবারে ৯০০০ টাকা প্রধান করা হয় উপকারভোগীদের মাঝে। স্বাস্থ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, ইউপি সচিব মইনুল ইসলাম,প্যান্যাল চেয়ারম্যান জামিল খান, ইউপি সদস্য,ইউপি সদস্যা, বোগলাবাজার ইউনিয়ন এফআইভিডিবি'র মোবিলাইজার আবুল কালাম আজাদ, ইউনিয়ন ভলান্টিয়ার, কামরুল ইসলাম, দুর্জয়, সোহেদা, নাজমা, নয়নতারা সহ সবাই উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর