বালাগঞ্জ উপজেলার বাঙালি নিবাসী, গহরপুর সিলেটের প্রাক্তণ ছাত্র, ইছামতি ইসলামিয়া জামিয়া আরাবিয়া মাদ্রাসা, জামেয়া পারকুল মাদ্রাসা, দারুল উলুম সোনাপুর রুপাপুর মাদ্রাসা ও উসমানপুর দারুল ফালাহ মাদ্রাসার সাবেক মোহতামিম এবং খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখা সহসভাপতি হযরত মাওলানা কারী আব্দুর রাজ্জাক (বাঙালি হুজুর) আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার বিকেল ৪টার দিকে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর। তিনি স্ত্রী, সহকর্মী, ছাত্র, শিক্ষক ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার সকাল ১০টায় দক্ষিণ রাউৎখাই জামে মসজিদের প্রাঙ্গনে মরহুমের জানাজা
শেষে মসজিদের পার্শ্বে কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে খেলাফত মজলিস সিলেট জেলা সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলার ভাউস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলেমসমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক,বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গ, আইনজীবীসহ শোকাহত সর্বস্তরের এলাকাবাসী এবং হুজুরের আত্মীয়-স্বজন ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
বালাগঞ্জ প্রতিনিধি 








