শান্তিগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি, আহত ৫
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:২৮ PM

শান্তিগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি, আহত ৫

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৮:৪৯:০৯ AM

শান্তিগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি, আহত ৫


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসান মারা ব্রীজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার-অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।আহতরা- হলেন জয়কলস গ্রামের আব্দুন নুরের ছেলে সোহাগ মিয়া(১৩) একই গ্রামের মোহন আলীর ছেলে জাকারিয়া(১৬)। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের পরিচয় জানা যায়নি।

রোববার সন্ধ্যার দিকে জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারাএলাকায় সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ৫ জন। পরে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর