মালিক শ্রমিক ঐক্যে ও স্থানীয় শ্রমিকদের মূল্যায়নে এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিসহ বিভিন্ন দাবিতে গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী মালিক ও সকল শ্রেণী পেশার পথচারীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমানের নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র নাথ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল এরং অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।
গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন, সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য সংগঠনের সকল সদস্যের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্বমূলক সম্পর্ক ও সম্প্রীতি বজায় রেখে সংগঠনের প্রতি সদস্যের অর্থনৈতিক উন্নয়ন, শ্রমিক কর্মচারি ও মালিক পক্ষের মধ্যকার বিরোধ সৃষ্টি হলে আলোচনার মাধ্যমে নিষপত্তি করা,সংগঠনের সদস্যের জন্য আইনানুগ ও ন্যায় সঙ্গত কাজের মান উন্নত করা ও মালিক পক্ষের জুলুম অন্যায় রোধ করা এবং সংগঠনের স্বার্থে কাজ করতে গিয়ে কোন সদস্য ও দায়িত্বশীল আর্থিক ক্ষতির সম্মুখিন হইলে তাহাকে সাহায্য করা।
গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সদস্য পদে অন্তর্ভুক্তি হতে প্রতি ইউনিয়নের নির্মাণ শ্রমিকদের আহ্বান জানান সভাপতি সাদিকুর রহমান।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
গোয়াইনঘাট প্রতিনিধি 








