ফসল হারানো সদস্যদের মাঝে ব্রাকের দুই হাজার হাঁস বিতরণ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২২ PM

ফসল হারানো সদস্যদের মাঝে ব্রাকের দুই হাজার হাঁস বিতরণ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ১১:০৫:৩৭ AM

ফসল হারানো সদস্যদের মাঝে ব্রাকের দুই হাজার হাঁস বিতরণ


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ব্রাক মাইক্রোফাইন্যান্স (দাবী) কর্মসূচির উদ্যোগে আগামবন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাড়াতে নারী সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

ইতিমধ্যে মধ্যনগর ব্রীজ চত্বরে মধ্যনগর ব্রাক আয়োজিত অর্থায়নে, হাঁস বিতরণ করা হয় একশত সদস্যের মাঝে ১মাস বয়সী ২০টি করে মোট ২হাজার হাসের বাচ্চা তুলে দেন ব্রাকের উর্ধতন কর্মকর্তাগণ।

এসময় উপস্তিত ছিলেন- ব্রাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম, সিলেট আঞ্চলিক ব্যাবস্থাপক পলাশ ঘটক, এলাকা ব্যাবস্থাপক উজ্জ্বল কুমার দাস, এসএস বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট আবু সাঈদ, মধ্যনগর শাখা ব্যাবস্থাপক মোঃসাইফুল ইসলাম, ভেটেনারী ফিল্ড প্রশিক্ষক রাজীব হুসাইন প্রমূখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর