জৈন্তাপুরে সাতসকালে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৭ PM

জৈন্তাপুরে সাতসকালে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৬:০৯:২৪ PM

জৈন্তাপুরে সাতসকালে ছাত্রলীগের ঝটিকা মিছিল


জৈন্তাপুর উপজেলায় ঝটিকা মিছিল করেছেন সিলেট জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। 

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হেমু এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

পুলিশ জানিয়েছে, মিছিলটি একটি নিষিদ্ধ সংগঠনের উদ্যোগে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ১৫ থেকে ২০ জন যুবক একটি ব্যানার নিয়ে ফাঁকা সড়কে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল, “দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে- স্বদেশ প্রত্যাবর্তন মিছিল।” ব্যানারের নিচে ‘মো. নাজমুল ইসলাম, সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগ’ উল্লেখ ছিল।

ভিডিওতে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে এমসি কলেজ ছাত্রলীগের নেতা মারুফ আহমদ, রুমেল আহমদ, এস কে শাহীন আলম, শেখ সাইফুল ইসলাম ও ফাহিম আহমদকে শনাক্ত করা গেছে বলে জানা গেছে।

জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, মিছিলে কেউ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। সত্যতা নিশ্চিত হলে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, মিছিলের বিষয়টি এখনও যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে এবং জড়িতদের শনাক্তে কার্যক্রম চলছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর