গোয়াইনঘাটে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় বৃদ্ধা নিহত
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৩ AM

গোয়াইনঘাটে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় বৃদ্ধা নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১০:৫৮:৪৫ AM

গোয়াইনঘাটে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় বৃদ্ধা নিহত


গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত দিলারা বেগম (৫৪) উপজেলার মাটিকাঁপা এলাকার মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এঘটনা গুরুতর আহত হয়েছেন তার নাতনি হাবিবা আক্তার (১৪)।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাবিবার চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হাবিবা চিৎকার করতে থাকলে তাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।

চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, আহত হাবিবা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত মেডিকেলে ভর্তি করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে। ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর