সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে একদিনে ভর্তি অর্ধশতাধিক
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪৭ PM

সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে একদিনে ভর্তি অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ০২:৫৪:০০ PM

সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে একদিনে ভর্তি অর্ধশতাধিক


সিলেটে হাম ও হামের উপসর্গে মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে সিলেটে ২৮ শিশুর মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগের বয়সই ছয়মাস থেকে এক বছর।

এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজনের বাড়ি সিলেট নগরীর কাজলশাহ ও অন্যজনের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়।

প্রতিবেদনে আরও বলা হয়- একই সময়ে সিলেটে নতুন করে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৩০ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেটে হাম ও হামের উপসর্গে ২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৫ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৩ শিশু।

এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সিলেটে ২৮৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৪৭ জনের হাম শনাক্ত হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর