সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পাশ থেকে অজ্ঞাত এক নারীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টার দিকে উপজলোর কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নাদামপুর গ্রামের পতিত জমির এক ডোবার পাশে ওই নারীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় স্কুলশিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ওই নারীর মৃতদেহ বিবস্ত্র ছিল। বাম পায়ে ও ডান হাতের বেশ বেশকিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; শিয়াল বা কুকুর দ্বারা এ ক্ষতি হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার নাম পরিচয় কারো জানা নেই।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








