সিলেটে হাম উপসর্গে মৃত্যু আরও এক শিশুর
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১১ PM

সিলেটে হাম উপসর্গে মৃত্যু আরও এক শিশুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৫:০২:০৬ PM

সিলেটে হাম উপসর্গে মৃত্যু আরও এক শিশুর


সিলেটে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে মোট ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়ে বরিশালে তিন শিশু মারা গেছে। অন্যদিকে হামের উপসর্গে ঢাকায় তিনজন, খুলনায় দুইজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে সারা দেশে নতুন করে ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৪৮৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ২৯১ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৬১ শিশু।

এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৪৭ হাজার ৬৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর