নিখোঁজের দুদিন পর হাওরে মিলল কৃষকের লাশ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৭ PM

নিখোঁজের দুদিন পর হাওরে মিলল কৃষকের লাশ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০৫:০৮:১০ PM

নিখোঁজের দুদিন পর হাওরে মিলল কৃষকের লাশ


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরের পানিতে ডুবে  নিখোঁজ হওয়ার দুদিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুর রউফ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা। তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে প্রবাসে থাকেন। একমাত্র মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটমা বিল হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের বরাতে গোপলারবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজল চন্দ্র দেব জানান, গত মঙ্গলবার হাওরে নিজের ফসল দেখতে বাড়ি থেকে বের হন রউফ। এরপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তার জমির পাশের একটি গভীর জলাশয়ে তাল লাশ ভাসতে দেখে বাড়িতে খবর দেন।

পরে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে  পুলিশ ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর