সিলেট সীমান্তে জ্বালানী তেল পাচাররোধে নজরদারিতে বিজিবি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ PM

সিলেট সীমান্তে জ্বালানী তেল পাচাররোধে নজরদারিতে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ১১:২৫:৪১ PM

সিলেট সীমান্তে জ্বালানী তেল পাচাররোধে নজরদারিতে বিজিবি


জ্বালানি তেল নিয়ে দেখা দিয়েছে বৈশ্বিক শংকা। সেই শংকায় তটস্থ সিলেট সহ সারাদেশও। এরমধ্যে সিলেট সীমান্ত দিয়ে জ্বালানী তেল পাচাররোধে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।

নজরদারির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শনিবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী কিছু এলাকা দিয়ে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় বিজিবির পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত সংলগ্ন এলাকায় বজায় রাখা হচ্ছে বিশেষ সতর্কতা।

এর অংশ হিসেবে শূন্যরেখা থেকে ৮ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত এলাকা এবং বিভিন্ন স্থলবন্দর, এলসিপি (ল্যান্ড কাস্টমস পয়েন্ট) ও আইসিপি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

বিজিবি জানায়, স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট, নদীপথ ও চিহ্নিত রুটগুলোতে বৃদ্ধি করা হয়েছে টহল।

পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার, জ্বালানি স্টেশন ও পরিবহন কার্যক্রম মনিটরিং এবং সন্দেহভাজন রুটে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পরিচালনা করা হচ্ছে আকস্মিক তল্লাশি।

এছাড়া স্থানীয় প্রশাসন, কাস্টমস, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের সম্ভাব্য পাচার ও অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সঙ্গে বৈধ সীমান্ত বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপও।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর