বিএএমএ কর্তৃক মোঃ রেজাউল করিম সংবর্ধিত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ PM

সিলেটে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশনের ইফতার মাহফিল

বিএএমএ কর্তৃক মোঃ রেজাউল করিম সংবর্ধিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ১১:০৬:০১ PM

বিএএমএ কর্তৃক মোঃ রেজাউল করিম সংবর্ধিত


বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখা কর্তৃক, গত শুক্রবার দুপুর ৪ টায় সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলাস্ত সিলভিয়া ফাউন্ডেশন কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পাবলিক হেলথ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ম্যানেজার এডমিন, সিলেট, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, জনাব মোঃ রেজাউল করিমকে এম.পি.এইচ (এন.ই.ইউ.বি), ডি.এ.এম.এস (ঢাকা), এম.ফিল (ফেলো-অল্টারনেটিভ মেডিসিন), সংবর্ধিত করা হয়।

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ডাঃ ফয়সল আহমদ বাবুলের সভাপতিত্বে এবং সহ-সাধারন সম্পাদক মোঃ নাইমুল ইসলামের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷


অনুষ্ঠানের শুরুতে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য ও প্রাচীন চিকিৎসা পদ্ধতির আধুনিক প্রাসঙ্গিকতা নিয়ে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা আয়ুর্বেদিক চিকিৎসার ঐতিহ্য, গবেষনার সম্ভাবনা এবং স্বাস্থ্যসেবায় এর কার্যকর ভুমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইউনানী চিকিৎসক,গবেষক, হাকিম শাহিদুর রহমান শাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ইউ,এস,এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক আবু সালেহ আহমদ,বিশিষ্ট ইউনানী চিকিৎসক হাকিম গোলাম কিবরিয়া ও বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক, ট্রেডিশনাল মেডিসিনের গবেষক জাহাঙ্গীর আলম বাবুল ।

উল্লখ্য যে জনাব মোঃ রেজাউল করিম দীর্ঘদিন থেকে সুনামের সাথে পাবলিক হেলথ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা উন্নতকরনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই অসামান্য অবদানের জন্য তিনি উক্ত অনুষ্ঠানে সুপ্রশংসিত হন।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর