আওয়ামীলীগ ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত যুবদল নেতা খলিল ও তার বড় ভাই
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ PM

আওয়ামীলীগ ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত যুবদল নেতা খলিল ও তার বড় ভাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ১১:৫৬:৫১ PM

আওয়ামীলীগ ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত যুবদল নেতা খলিল ও তার বড় ভাই


মোগলাবাজার ইউনিয়নের খালের মুখ বাজার এলাকায় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে দু’জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকাল আনুমানিক ৫টার দিকে খালের মুখ বাজার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও মোগলাবাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি খলিল আহমদ এবং তার বড় ভাই মতিন আহমদ। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত খলিল আহমদ বলেন, মোটরসাইকেল পার্কিং নিয়ে আওয়ামী লীগের হান্নানের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হান্নান  আমার বড় ভাই মতিন মিয়াকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। 


প্রত্যক্ষদর্শীরা জানান,  ইফতারের আগে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান নেয়। পরে মতিন আহমদ ও খলিল আহমদ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় শায়েখ, হান্নান, সুহেল, জুনেদসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন তারা । হামলার নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যানের ভাই ফয়সল ছিলেন বলেও অভিযোগ করেন। 

হামলায় খলিল আহমদের হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া মতিন আহমদও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সিএনজি স্ট্যান্ডের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জোরপূর্বকভাবে সিএনজি স্ট্যান্ডে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে সিএনজি স্ট্যান্ডের সভাপতির ওপর অতর্কিত হামলা চালানো হয়।

আহত মতিন আহমদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের চিহ্নিত কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর