বিয়ানীবাজারে ভারতীয় পণ্যসহ চোরাকারবারী আটক, প্রাইভেটকার জব্দ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ PM

বিয়ানীবাজারে ভারতীয় পণ্যসহ চোরাকারবারী আটক, প্রাইভেটকার জব্দ

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ০৮:৫৫:০৩ PM

বিয়ানীবাজারে ভারতীয় পণ্যসহ চোরাকারবারী আটক, প্রাইভেটকার জব্দ


বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় প্রসাধনী সামগ্রী, চকলেটসহ এক চোরাকারবারী গ্রেফতার এবং চোরাচালান কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ করেছে। 

সোমবার চারখাইয়েরর লালব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ ৩ লাখ ৯০ হাজার টাকার চোরাচালান পণ্য আটক এবং ১০ লাখটাকা মূল্যে একটি কার জব্দ করে। 

আটক আব্দুল হালিম পাশ্ববর্তী কানাইঘাট উপজেলায় মানিকপুর এলাকার সমছুদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে যথাযথ আইনে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের  ভিত্তিতে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়েনের কচকট খা এলাকার লালপুর ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের অস্থায়ী পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় দুই চোরাচালানকারিদের একজন পালিয়ে যায়। পুলিশ আব্দুল হালিম নামের একজনকে আটক করে। তার কাছ থেকে  ভারতীয় চোরাচালান প্রসাধনী ও চকলেট জব্দ করে। জব্দকৃত প্রসাধনীর মধ্যে ৭৮০ পিস পোন্ডস স্কিন ফেস ওয়াস, ১০৮ পিস পোন্ডস ব্রাইট বিউটি, ৯০০ পিস গারনিয়ার ক্রিম, ৭২ পিস ক্লি ক্লিয়ার ফেস ওয়াস এবং ১৩৮৬ পিস নেসলে কিটকাট চকলেট। এসব পণ্য পরিবনে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১২-৭২৭৭) জব্দ করে পুলিশ।

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, আটককৃত ব্যক্তিসহ পালতক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর