জাতীয় সংসদের হুইপ হলেন জি কে গউছ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ PM

জাতীয় সংসদের হুইপ হলেন জি কে গউছ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ১০:২০:৫৪ PM

জাতীয় সংসদের হুইপ হলেন জি কে গউছ


হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। আগামী ১২ মার্চ নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংসদ অধিবেশন শুরুর আগেই এই গুরুত্বপূর্ণ সংসদীয় পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর