দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ PM

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০৪:০৬:০৯ PM

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল নামক স্থানে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কয়েছ আহমদ (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। নিহত কয়েছ আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন। 

রবিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল নামক এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

জানা গেছে, রবিবার রাতে কয়েছ আহমদ সিলেট থেকে গহরপুর যাচ্ছিলেন যাত্রী নিয়ে। এ সময় সিলেটগামী আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সাথে তার অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কয়েছ। মুমূর্ষু অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর