জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ আটক ১
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩০ AM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৯:১৪:৩৭ PM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ আটক ১


জৈন্তাপুর উপজেলায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ এক ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

শনিবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে হরিপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় একটি নীল রঙের এইচ পিকআপ গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে গাড়ি থেকে ২১ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১০৫০ কেজি চা-পাতা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মো. আলম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কানাইঘাট উপজেলার বড়বন্দ এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত চা-পাতা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর