সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের ৩শতক জমি নিয়ে আপন দুই চাচাতো ভাইদের মধ্যে বিরোধ ৩৫ বছর ধরে। গত বছরের সেপ্টেম্বর মাসে ফয়সল আহমদ বালাগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় পর বৃহস্পতিবার (০৮ জানুয়ারী) দীর্ঘ আলোচনা ও মাপযোগ করে স্থানীয় পুলিশ প্রশাসন, গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সহায়তায় দীর্ঘদিনের এই বিরোধ মিমাংসা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের ইব্রাহীম আলীর ছেলে বাবুল মিয়া ও আব্দুল হাসিবের ছেলে ফয়সল আহমদ মধ্যে প্রত্যন্ত এই অঞ্চলের মাত্র ৩শতক জমি নিয়ে বিরোধ চলছিল ৩৫ বছর ধরে। এই ৩শতক জমির আনুমানিক মূল্য ৪০ হাজার। অথচ একে অপরকে গায়েল করতে উভয়পক্ষ দীর্ঘদিন মারামারি, মামলা মুকদ্দমা করে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয় করেছেন। গতকাল তাদের এই দীর্ঘদিনের বিরোধ মিমাংসা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উভয়ের আত্নীয় হাবিবুর রহমান চৌধুরী সুহেল, বালাগঞ্জ থানার এসআই হাবিব উল্লাহ, বালাগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, কোষাধ্যক্ষ জাকির হোসেনসহ প্রমুখ। বিষয়টি সমাধান হওয়ায় এলাকার সর্বসাধারণের মধ্যে স্বস্থি ও শান্তি বিরাজ করেছে
এ ব্যাপারে বাবুল মিয়া বলেন, এই সমাধানে আমরা সন্তুষ্ট। ফয়সল আহমদ মুঠোফোনে বলেন, আমাদের মধ্যকার দীর্ঘদিনের এই বিরোধ মিমাংসা হওয়ায় আমরা খুশি।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, একটি অভিযোগ পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত পুর্বক দীর্ঘদিনের বিরোধ, উভয় পক্ষের সম্মতিতে স্থানীয়ভাবে মিমাংসা হয়েছে।
আজকেরসিলেট/প্রতিনিধি/এএসআর
বালাগঞ্জ প্রতিনিধি 








