সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী বদল, নাসিরের পরিবর্তে পাবেল
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৭ AM

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী বদল, নাসিরের পরিবর্তে পাবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৯:২৮:২১ PM

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী বদল, নাসিরের পরিবর্তে পাবেল


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নিজেদের প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। নাসির উদ্দিন চৌধুরীর পরিবর্তে তরুণ আইনজীবী তাহির রায়হান চৌধুরী পাবেলকে চূড়ান্ত দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে তাহির রায়হান চৌধুরী পাবেলকে এই মনোনয়ন প্রদান করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাবেল নিজেই।

তাহির রায়হান চৌধুরী পাবেল সিলেট জেলা জজ কোর্টের একজন নিয়মিত আইনজীবী। দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি জানান, আমি শনিবারই মনোনয়নের বিষয়টি শুনেছিলাম, আজ হাতে চিঠি পেয়েছি। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি এবং মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর